তরুণ বয়সটাই রিস্ক নেওয়ার সময়। এখন যদি রিস্ক না নাও, তাহলে আর কবে নেবে?
একটা সময় তোমার বয়স হবে, পরিবার হবে, দায়িত্ব বাড়বে। তখন চাইলেও আজকের মতো রিস্ক নিতে পারবে না, বস।
তাই যে business idea-টা অনেকদিন ধরে মাথায় ঘুরতেছে, অন্তত একবার চেষ্টা করে দেখো।
সবচেয়ে খারাপ কী হবে?
কিছু টাকা লস হবে?
কিন্তু খালি হাতে ফিরবে না।
হয় নতুন কিছু শিখবে, নয়তো এমন কিছু তৈরি করবে, যেটা দুনিয়া কাপাবে।
দেওয়ার মালিক আল্লাহ।
তাই নিজের স্বপ্নগুলাকে ছোট করিও না।
আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো middle class mindset।
মাসে ৪০–৫০ হাজার টাকা ইনকাম করলেই মনে হয়,অনেক হইসে আর না।
কেন, ভাই?
তুমি চিন্তা করে দেখো, এই ৪০–৫০ হাজারকে ৪০–৫০ লাখে কীভাবে নেওয়া যায়।
হয়তো ৫০ লাখে পৌঁছাবে না। কিন্তু ৫০ লাখের লক্ষ্য নিয়ে দৌড়ালে, ৫০ হাজারের গণ্ডিতে অন্তত আটকে থাকবে না।